ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি জুন মাসের প্রথম ১৬ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (১,৭২৯ মিলিয়ন মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ২২৩ কোটি ৪৭ লাখ টাকা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুনের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ১৭২ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের (২০২৫) একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার (১,৬৩২ মিলিয়ন মার্কিন ডলার)।

সেই তুলনায় গত বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবাহে ৫.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অর্থবছরে সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের রেকর্ড।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই ২০২৫) থেকে শুরু করে জুনের ১৬ তারিখ পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৩৪,৪৮৫ মিলিয়ন মার্কিন ডলার) রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৬ জুন ২০২৫) এর পরিমাণ ছিল ২ হাজার ৯১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২৯,১৩৮ মিলিয়ন মার্কিন ডলার)। অর্থাৎ, বছর ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৮.৩ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, কেবল জুনের ১৬ তারিখ একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (১০৫ মিলিয়ন মার্কিন ডলার) দেশে পাঠিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার

আপডেট সময় ০৮:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬