ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ইরানের খেলোয়াড়দের সাথে সবচেয়ে বেশি অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ম্যাচ শেষে ফুটবলারদের ন্যূনতম বিশ্রাম নিতেও দেওয়া হচ্ছে না। এর প্রভাব খেলায় পড়তে পারে।

ইরানের ফুটবল দলকে আমেরিকায় বেশি ক্ষণ থাকতে দিতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। ইরানের ফুটবল দলের অভিযোগ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্রয়ের পর ২ ঘণ্টার মধ্যে তাদের আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ফিফাও কোনও পদক্ষেপ নেয়নি।

ইরানের কোচ আমির ঘালেনোয়েই বলেন, খেলা শেষে আমাদের বলা হল, ২ ঘণ্টা সময় আছে। তার মধ্যে মেক্সিকো রওনা হয়ে যেতে হবে। খেলা শেষে ফুটবলারদের বিশ্রামের প্রয়োজন। শারীরিক ধকল সামলাতে হয়। কিন্তু খেলা শেষে ফুটবলারদের আবার বিমানযাত্রার ধকল সামলাতে হবে। এটা অন্যায়।

কোচ আরও বলেন, সবচেয়ে বেশি অন্যায় আমাদের সঙ্গে হচ্ছে। আমাদের ফেডারেশনকে আসতে দেওয়া হয়নি। সাংবাদিকদের আসতে দেওয়া হয়নি। ম্যানেজমেন্টকে আসতে দেওয়া হয়নি।

প্রথমে ইরানের শিবির করার কথা ছিল আমেরিকায়। কিন্তু আমেরিকা-ইরান সংঘাতের জেরে সেই শিবির মেক্সিকোতে সরিয়ে নিয়ে যেতে হয়। ইরানের ফুটবলারদের ভিসা দিলেও অনেক কর্তাকে ভিসা দেয়নি আমেরিকা। ফলে তাদের ছাড়াই আমেরিকায় খেলতে যেতে হয়েছে তাদের। সেই তালিকায় ইরান ফুটবল সংস্থার সভাপতি মেহদি তাজও রয়েছেন।

মেক্সিকো থেকে আমেরিকায় খেলতে যেতে বিমানে প্রায় ৫ ঘণ্টা লাগছে। অর্থাৎ, খেলার আগের দিন ৫ ঘণ্টা বিমানযাত্রা করতে হচ্ছে ইরানের ফুটবলারদের। তার পর ম্যাচ খেলে ২ ঘণ্টার মধ্যে আবার ৫ ঘণ্টার বিমানযাত্রার জন্য তৈরি হতে হচ্ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার এত দীর্ঘ বিমানযাত্রায় ফুটবলারেরা ক্লান্ত হয়ে পড়ছেন। তার প্রভাব খেলায় পড়বে বলেই জানিয়েছেন আমির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে

আপডেট সময় ১০:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬