ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

আকাশ স্পোর্টস ডেস্ক :

মাঠ ও মাঠের বাইরের চাপ সামলে বিশ্বকাপে নিজেদের শুরুটা রাঙাতে পারেনি যুদ্ধবিধ্বস্ত ইরান। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজাহ জাস্ট। এর বিপরীতে ইরানের হয়ে গোল শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

এদিন ৩২ মিনিটে ইরানের হয়ে প্রথম গোলটি করেন রামিন রেজাইয়ান। গোল করা পরই দর্শকের দিকে ছুটে গিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন তিনি।

ম্যাচ শেষে এমন উদযাপনের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে সম্প্রচার ক্যামেরায় তিনি বলেন, ‘এটা কিছুটা রাজনৈতিক ছিল। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

এদিকে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচটির সময় সোফাই স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বিক্ষোভ করে, যারা দেশটির বর্তমান শাসনকাঠামোর বিরোধী। একটি অংশ খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় দুয়োও দেয়।

বিক্ষোভকারীদের ইঙ্গিত করে রেজাইয়ান বলেন, ‘আমরা এখান ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। যদি আমাদের মধ্যে (ইরানি দর্শক) কোনো সমস্যা থাকে, সেটা আমাদের ভেতরের ব্যাপার।’

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন এবং যুদ্ধ পরিস্থিতির অবসানের মাত্র কয়েক ঘণ্টা পর মাঠে নামে ইরান। ম্যাচ শুরুর মাত্র ৩৬ ঘণ্টা আগে তারা যুক্তরাষ্ট্রে পৌঁছায়। ম্যাচ শেষে তাদের আবার মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরে যেতে বলেছে ফিফা। তবে মাঠের খেলায় তার প্রভাব পড়তে দেননি ইরানি ফুটবলাররা। লস অ্যাঞ্জেলসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

আপডেট সময় ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬