ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই)। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আদাবরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ।

তিনি জানান, বেড়িবাঁধ এলাকার ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছিল।

অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। অভিযান এখনো চলমান।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি ও এক এসআই আহত হন। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

আহত ছিনতাইকারীরা হলেন— চোরা রুবেল ও কানা আমির।

এ ঘটনায় আটক হয়েছেন চারজন। এর মধ্যে রুবেল, আমির ছাড়াও আছেন কাশেম ও জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

আপডেট সময় ০৭:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬