ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ম্যাচটি কঠিন, কিন্তু আমরা স্পেনের জন্য সমস্যার সৃষ্টি করব: কেপ ভার্দে কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

ফুটবল বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়াই কেপ ভার্দের জন্য বড় এক মাইলফলক। তবে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার পর শুধু অংশগ্রহণেই সন্তুষ্ট থাকতে চায় না আফ্রিকার ছোট এই দ্বীপরাষ্ট্র। দলটির লক্ষ্য প্রতিযোগিতামূলক ফুটবল খেলে নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়া।

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী কেপ ভার্দে শিবির। কোচ বুবিস্তা মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা তাদের জন্য ভয় পাওয়ার নয়, বরং নিজেদের তুলে ধরার একটি বড় সুযোগ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ভয় ছাড়া খেলব। এই বিশ্বকাপে খেলার সুযোগ শুধু ফুটবলের অর্জন নয়, এটি আমাদের সংস্কৃতি ও জাতির জন্যও একটি বড় সাফল্য। আমরা বিশ্বকে আমাদের দেশকে দেখাতে চাই।’

স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে বিশ্বকাপ অভিষেককে বিশেষ সুযোগ হিসেবে দেখছেন বুবিস্তা। তার মতে, চ্যালেঞ্জ গ্রহণ করাই কেপ ভার্দের শক্তি, আর সেই মানসিকতা নিয়েই মাঠে নামবে দল।

তিনি বলেন, ‘আমরা এমন একটি দল যারা চ্যালেঞ্জ ভালোবাসে। বল পায়ে থাকলে সাহসী ফুটবল খেলতে চাই। আমরা শুধু অংশ নিতে আসিনি, প্রতিদ্বন্দ্বিতা করতেও এসেছি।’

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বে ক্যামেরুনকে পেছনে ফেলেছিল কেপ ভার্দে। তাই নিজেদের সামর্থ্য নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে তাদের মধ্যে।

স্পেনের শক্তি নিয়ে কথা বলতে গিয়ে বুবিস্তা বলেন, ‘তাদের দলে বিশ্বের সেরা কয়েকজন ফুটবলার রয়েছে। ম্যাচটি কঠিন হবে, সেটা আমরা জানি। কিন্তু আমরা স্পেনের জন্যও সমস্যার সৃষ্টি করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

এদিকে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের মন্তব্যের সমালোচনা করেছে কেপ ভার্দেসহ ১৩টি দেশের ফুটবল ফেডারেশন। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে আগ্রহী নন বুবিস্তা।

তিনি বলেন, ‘ছোট দেশগুলোর জন্য বিশ্বকাপ একটি বড় সুযোগ। আমরা এখানে যোগ্যতার ভিত্তিতেই এসেছি।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কেপ ভার্দে কতটা লড়াই করতে পারে, সেটাই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে অপু বিশ্বাস

ম্যাচটি কঠিন, কিন্তু আমরা স্পেনের জন্য সমস্যার সৃষ্টি করব: কেপ ভার্দে কোচ

আপডেট সময় ০২:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬