ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

আটক তারেক একই উপজেলার আলমগীর সওদাগরের ছেলে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার একটি পুলিশ ক্যাম্পে অভিযুক্তকে সোপর্দ করে স্থানীয় জনতা। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।

ভুক্তভোগী গৃহবধূর দাবি, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা জানান, গৃহবধূর স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কাজ করেন। ঘটনার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। বাইরে প্রবল বৃষ্টি চলাকালে রাত দেড়টার দিকে তারেক দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে টাকা-পয়সা ও মালামাল খোঁজাখুঁজি করে। ঘরে কিছু না পেয়ে যাওয়ার সময় গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে।

গৃহবধূর বাবা বলেন, তারেক একজন পেশাগত চোর। আমার মেয়ে তার সন্তানদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারেক বৃষ্টির মধ্যে টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে। ওই সময় নয় বছর বয়সী নাতি চিৎকার দিলে আমরা এগিয়ে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারেক পালিয়ে যায়। সে এর আগেও আমার মেয়ের ঘরে ঢুকেছিল। এছাড়া ওই গ্রামের অনেক নারীকে সে নির্যাতন করেছে। অনেকে লোকলজ্জার ভয়ে এসব কথা প্রকাশ করেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক

আপডেট সময় ০৭:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬