ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক :

সাকিব আল হাসান অনেক দিন ধরেই আছেন আলোচনার বাইরে। এখন তিনি অবস্থান করছেন নিউ ইয়র্কে। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য এখন ক্রিকেট থেকেও আছেন অনেকটাই দূরে।

তবে তার দেশে এখন বিশ্বকাপ চলছে। সে উন্মাদনায় গা ভাসিয়েছেন তিনি। ব্রাজিলের ম্যাচ দেখতে তিনি হাজির হয়েছেন স্টেডিয়ামে।

খেলা তিনি দেখতেই পারেন, সেটা অস্বাভাবিক নয়। তবে অস্বাভাবিক যা, সেটা হচ্ছে তার গায়ের পোশাক। তিনি ম্যাচটা দেখেছেন ব্রাজিলের জার্সি গায়ে।

সাকিব পরিচিত আর্জেন্টিনা আর লিওনেল মেসির সমর্থক হিসেবেও। গেল বিশ্বকাপ চলাকালে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেলেও আলোচনায় এসেছিলেন।

সেই তিনি আজ ব্রাজিলের জার্সি পরে গেছেন নিউজার্সি স্টেডিয়ামে। বিষয়টি জানিয়েছেন রবিন মিয়া। নেইমারের পরিবারের কাছের মানুষ হিসেবে পরিচিত এই ব্যক্তি এক ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন সাকিবের নতুন রূপকে।

সে ছবিতে দেখা যায়, রবিন ও সাকিব দুজনই পরে আছেন ব্রাজিলের জার্সি। ক্যাপশনে লিখেছেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

আপডেট সময় ০১:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬