ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার ‘সাসপেন্ড কোনো বিচার নয়’,ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ঢাকা বাঁচাতে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে: আবদুস সালাম তরুণদের একাংশের মধ্যে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করার প্রবণতা তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী

ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপের চলতি আসরে আজ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। সবশেষ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলা মরক্কো এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পরাশক্তি ব্রাজিলের।

ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে মরক্কোর সেরা তারকা আশরাফ হাকিমি স্পষ্ট জানিয়েছেন, ব্রাজিলকে সমীহ করলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

হাকিমি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের দলে বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছেন। তবে আমরা কাউকে ভয় পাই না। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি যে কোনো দলের বিপক্ষে আমরা সমানতালে লড়তে পারি। আমাদের লক্ষ্য কেবল ভালো খেলা নয়, আমরা ম্যাচটি জিততে চাই।’

হাকিমি আরও বলেন, ‘বিশ্বকাপের সাফল্য মরক্কো ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঘরের মাঠে বা চেনা দর্শক সারির সামনে এই আত্মবিশ্বাস তাদের আরও তাতিয়ে তুলবে।’

মরোক্কান ডিফেন্ডার বলেন, ‘সমর্থকরাই আমাদের দ্বাদশ খেলোয়াড়। তাদের অকুণ্ঠ সমর্থন মাঠে আমাদের বাড়তি শক্তি জোগায়। ব্রাজিলের বিপক্ষে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব এবং সমর্থকদের আরেকটি স্মরণীয় রাত উপহার দেওয়ার চেষ্টা করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি

আপডেট সময় ০৬:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬