ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ?, প্রশ্ন রাশেদের আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে, দাবি ট্রাম্পের ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত

মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া যাচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ জানান, নেইমার আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরতে পারেন। ফলে মরক্কোর বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।

আগামীকাল রোববার ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। আনচেলত্তি সরাসরি না বললেও মরক্কোর বিপক্ষে নেইমারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো।

আড়াই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটে কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিশ্বকাপ চূড়ান্ত দলে যুক্ত হওয়ার মাধ্যমে। নেইমারকে নিয়েই ২৬ সদস্যের দল ঘোষণা করেল ব্রাজিল।

ফিটনেস ফিরে পাওয়ার জন্য লড়াই করতে থাকা নেইমারকে বিশ্বকাপ দলে রাখার কারণ জানিয়ে আনচেলত্তি বলেন, নেইমারকে দলে নেওয়ার কারণ শুধু তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতা নয়। তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক ভূমিকার বিষয়টিও বিবেচনায় ছিল।

যুক্তরাষ্ট্রে দলের প্রস্তুতি ক্যাম্পে থাকলেও এখনো বুট পরে অনুশীলনে নামেননি নেইমার। সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করলেও এখন পর্যন্ত শুধু রানিং শু ব্যবহার করতে পারছেন এই ব্রাজিলিয়ান তারকা। এছাড়া তার বেশিরভাগ সময় কাটছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে।

গত ১৭ মে সান্তোষের হয়ে কুরিতিবার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে পায়ের পেছনের পেশিতে (ক্যাফ মাসল) চোট পান নেইমার। চোট নিয়েও ডাক পান ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে। নেইমার ২৭ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। সেখানে পরীক্ষার পর তার পায়ের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়ে। চিকিৎসা চালিয়ে যাওয়ার মধ্যেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী

মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

আপডেট সময় ১১:১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬