ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের

আকাশ জাতীয় ডেস্ক:  

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ জন হাজি। এর মধ্যে সরকারি মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন হাজি। বেসরকারি মাধ্যমে ফিরেছেন ৪৫ হাজার ৬৯৩ জন। বুধবার (১০ জুন) রাত পর্যন্ত তারা দেশে ফেরেন। একই সময়ে সৌদিতে হজে গিয়ে মারা গেছেন ৪৯ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০ হাজার ৩৫৫ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪৯৭ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৯ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৯১ জন।

এখন পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ১১৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০টি, সৌদি এয়ারলাইন্স ৪৬টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৬১ হাজার ৪৭৩ জন। আর এখন পর্যন্ত দেশেটিতে মৃত্যু হয়েছে ৪৯ বাংলাদেশি হাজির।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের

আপডেট সময় ০৬:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬