ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ক্যাম্পে ইমামতি করলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তাদের সঙ্গে পবিত্র জোহরের নামাজ আদায় করেছেন । এ সময় তিনি নামাজে ইমামতি করেন।

এর আগে সোমবার সকালে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান। বেলা ১১টার দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে আহমাদ জাহিদ হামিদি জানান, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য একটি ফিল্ড হাসপাতাল বানিয়ে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেয়া হবে। আর্ন্তজাতিক চাপের মুখে মিয়ানমার নির্যাতন বন্ধ করতে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ করার জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানান। এ সময় মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গা ক্যাম্পে ইমামতি করলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭