ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

দুটি আমের জন্য প্রতিবন্ধী শিশুকে নির্যাতন ও মারধরের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাদকৃষির গাছ থেকে দুটি আম পাড়ায় মো. আবদুল্ল্যাহ (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে অমানবিকভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নুরনবী (৬২) পলাতক রয়েছেন।

শনিবার দুপুরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসটার্মিনালের সাবেক ডিসি ইসমাইলের ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরনবী উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম বলেন, প্রায় ৬-৭ মাস আগে ভারসাম্যহীন আবদুল্ল্যাহ হঠাৎ বসুরহাট বাসটার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে তিনি ও স্থানীয় কয়েকজন মিলে শিশুটির দেখাশোনা করে আসছেন।

শুক্রবার সন্ধ্যায় আবদুল্ল্যাহ সাবেক ডিসি ইসমাইলের ভবনের ছাদে উঠে ছাদকৃষির একটি আমগাছ থেকে দুটি আম পাড়ে। এ সময় নুরনবী তাকে বেধড়ক মারধর করেন। পরে রাতভর আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। শনিবার সকালে শিশুটিকে ছেড়ে দিলে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার নুরনবীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবন্ধী ছেলে দুটি আম পাড়ায় তাকে একটু বেশি মারধর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

দুটি আমের জন্য প্রতিবন্ধী শিশুকে নির্যাতন ও মারধরের অভিযোগ

আপডেট সময় ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬