ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

মাঠেই মৃত্যু হলো ইন্দোনেশিয়ান গোলরক্ষকের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যাচের মধ্যে সতীর্থ খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে মাঠেই মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দলের সাবেক গোলরক্ষক চোইরুল হুদার। রোববার ঘরোয়া লিগের ম্যাচে পূর্ভ জাভার ক্লাব পেরসেলার হয়ে খেলতে নেমে সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামোন রডরিগুয়েজের সঙ্গে ধাক্কা লেগে বিরতির ঠিক আগ মুহূর্তে মাঠে লুটিয়ে পড়েন ৩৮ বছর বয়সী হুদা।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বুকে আঘাত লাগা হুদাকে সঙ্গে সঙ্গেই স্ট্রেচারে করে মাঠের বাইরে বের করে আনা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হুদার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

পেরসেলার সহকারী কোচ ইউরোনার এফেনডি বলেছেন, হাসপাতালে কিছু সময়ের জন্য হুদাকে জরুরী চিকিৎসা দেয়া হয়েছিল। কিন্তু তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় তার মৃত্যু হয়।

১৯৯৯ সাল থেকে পেরসেলার হয়ে পাঁচ শতাধিক ম্যাচে অংশ নিয়েছেন অভিজ্ঞ হুদা। তার মৃত্যুতে ইন্দোনেয়িশয়ান ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হুদার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। পেরসেলার সমর্থকরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘একটি মানুষ, একটি ক্লাব, একটি ভালবাসা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

মাঠেই মৃত্যু হলো ইন্দোনেশিয়ান গোলরক্ষকের

আপডেট সময় ০৪:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭