ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে ভিমরুলের আক্রমণে ইমামের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি যান। শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন। মৃত মো. আক্রাম হোসেন (৫৫) বারতোপা কাদিরিয়া দরবার শরীফ মসজিদের ইমাম ছিলেন। তিনি স্থানীয় মাওনা ইউনিয়নের বারতোপা মোল্লাবাড়ির রিয়াজউদ্দিন মোল্লার ছেলে।

কাদিরিয়া দরবার শরীফের মোতায়াল্লী মাওলানা তাজুল ইসলাম জানান, দরবার শরীফের আসরের নামাজ শেষে স্থানীয় বারতোপা বাজারে যান তিনি।

“মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে বাজার থেকে বের হয়ে বারতোপা আইডিয়াল স্কুলের সামনে পৌছলে বাঁশঝাড় থেকে আসা এক ঝাঁক ভিমরুল তাকে হুল ফোটায়।”

তাজুল জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় আল-হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় শিনশিন জাপান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ভিমরুলের আক্রমণে ইমামের মৃত্যু

আপডেট সময় ০৪:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭