ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জয়দেবপুর থানার ইন্সপেক্টর ক্লোজড

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের ইন্সপেক্টর (লজেষ্টিক অ্যান্ড কমিউনিটি পুলিশ) আবুল কাশেমকে ক্লোজড হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৭ অক্টোবর রাতে নগরীর তেলীপাড়া এলাকার ডিস ব্যবসায়ী রনি সরকারের (২৫) নির্মানাধীন বাড়ি থেকে ৪ রাউন্ড গুলিসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন ইন্সপেক্টর আবুল কাশেম। পরে রনি সরকারসহ বাড়ির ৫ জনকে আটক করা হয়। পুলিশ চলে যাওয়ার পর দুর্বৃত্তরা রনি সরকারের ডিস অফিসের ম্যানেজার আমির হামজাকে (৩২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে প্রকাশ পায় ডিস ব্যবসা ও গার্মেন্টের ঝুটের ব্যবসা দখলের জন্যে সাবেক ছাত্রলীগ নেতা রকিব সরকার তার সহযোগীদের দিয়ে অস্ত্র রেখে রনি সরকারকে ফাসঁতে চেয়েছিল। আমির হামজাকেও ওই সাবেক ছাত্রলীগ নেতার লোকজন খুন করে। তারা ঘটনাটি কৌশলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে ধামাচাপা দিতে চেয়েছিল।

এসব ঘটনা জেনেও রনি সরকারকে অস্ত্র মামলার আসামি করার অভিযোগ উঠে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। পরে পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনার একদিন পর ইন্সপেক্টর আবুল কাশেমকে প্রত্যাহার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়দেবপুর থানার ইন্সপেক্টর ক্লোজড

আপডেট সময় ০৪:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭