ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা ‘দারুণ’ হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর টেম্পল অব হেভেন-এ পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, ট্রাম্প সংক্ষেপে বলেন আলোচনা ‘গ্রেট’ হয়েছে’।

তবে তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না—এ বিষয়ে পরবর্তী প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।

স্থানীয় সময় বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বিমানবন্দরে তা কে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।

আজ বৃহস্পতিবার জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান ট্রাম্প। এই ঐতিহাসিক ভবনটি ১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল। তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত এই হলটিতে চীন বিদেশি গণ্যমান্য ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করে।

হলে পৌঁছানোর পর ট্রাম্পকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’ এবং ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে।

ট্রাম্প স্যালুট জানান, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং লাল ও সোনালি রঙের মঞ্চে তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প

আপডেট সময় ১১:৫০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬