ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেদের কন্ডিশনে সবাই কঠিন প্রতিপক্ষ: আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। ৮ মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে শাহীন জানান, দল বেশ কিছুদিন ধরেই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনে ব্যস্ত টেস্ট সূচি থাকায় এই সিরিজকে তারা গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে।

বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, নিজেদের মাঠে যেকোনো দলই শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে। তবে পাকিস্তানের লক্ষ্য শুধু এই সিরিজ জেতা নয়, বরং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর ফাইনালে জায়গা করে নেওয়া। তার ভাষায়, দলের মূল ফোকাস দীর্ঘমেয়াদি পরিকল্পনায়।

মিরপুরের উইকেট নিয়েও আশাবাদী এই বাঁহাতি পেসার। সবুজ উইকেট থাকায় পেসারদের জন্য ভালো সুযোগ থাকবে বলে মনে করছেন তিনি।

শাহীন বলেন, ঘরের মাঠে প্রতিটি দলই নিজেদের কন্ডিশনের সুবিধা নেওয়ার চেষ্টা করে। পাকিস্তান যেমন নিজেদের মাঠে স্পিন সহায়ক উইকেট ব্যবহার করেছে, তেমনি বাংলাদেশও নিজেদের কৌশল অনুযায়ী উইকেট প্রস্তুত করেছে। তবে যেকোনো পরিস্থিতির জন্য তাদের বোলাররা প্রস্তুত বলেও জানান তিনি।

বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানার প্রশংসা করতে গিয়ে শাহীন বলেন, তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ সম্ভাবনাময় একজন বোলার। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও বেশ ভালো। তবে মজার ছলে তিনি যোগ করেন, আশা করি এই ফর্ম পাকিস্তানের বিপক্ষে খুব বেশি কাজে আসবে না।

এছাড়া পাকিস্তানের বর্তমান টেস্ট র‍্যাঙ্কিং নিয়েও হতাশা প্রকাশ করেন শাহীন। তার মতে, পাকিস্তানের মতো দলের জন্য সাত বা আট নম্বরে অবস্থান করা মোটেই সন্তোষজনক নয়।

নতুন প্রধান কোচ সরফরাজ আহমেদ-কে নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। সাবেক অধিনায়ক হিসেবে সরফরাজ খেলোয়াড়দের মানসিকতা ও দলের চাহিদা ভালোভাবে বোঝেন বলেও উল্লেখ করেন শাহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেদের কন্ডিশনে সবাই কঠিন প্রতিপক্ষ: আফ্রিদি

আপডেট সময় ০৩:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬