ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাবর, লক্ষ্য তিন ফরম্যাট

আকাশ স্পোর্টস ডেস্ক :

ব্যাট হাতে রানের স্রোত বইয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্বেও ক্ষুরধার ছিলেন বাবর আজম। ধারাবাহিক পারফরম্যান্সে পেশাওয়ার জালমির পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর, এবার নতুন লক্ষ্য ঠিক করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। আবারও তিন সংস্করণের জাতীয় দলেই থিতু হতে চান তিনি।

ক্যারিয়ারে বেশিরভাগ সময় তিন সংস্করণে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের প্রধান ভরসা ছিলেন বাবর। কিন্তু জাতীয় দলে এখন আর আগের মতো পারফরম্যান্স করতে পারছেন না তিনি। তাতে নড়বড়ে হয়ে পড়েছে তার জায়গা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই যেমন দলের চাওয়া পূরণ করতে ব্যর্থ হন ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।

২০ ওভারের ক্রিকেটে বাবরের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন। বিশ্বকাপে দল সেমি-ফাইনালে ব্যর্থ হওয়ার পর, প্রবল সমালোচনার শিকার হতে হয় তাকে। প্রবল চাপ নিয়েই এবারের পিএসএল শুরু করেন তিনি। সেখানে নিজেকে মেলে ধরে সমালোচনার কিছুটা হলেও জবাব দিতে পেরেছেন বাবর।

এবারের পিএসএলে দুটি সেঞ্চুরি ও তিন ফিফটিতে সর্বোচ্চ ৫৮৮ রান করেন বাবর। স্ট্রাইক রেটেও উন্নতি হয়েছে তার। ১৪৫.৯০ স্ট্রাইক রেটে পিএসএলের আর কোনো আসরে ব্যাটিং করতে দেখা যায়নি তাকে। ৫৮৮ রান করে একটি রেকর্ডও স্পর্শ করেছেন বাবর, প্রতিযোগিতাটির এক আসরে ফাখার জামানের গড়া আগের সর্বোচ্চ রানের কীর্তি; ২০২১-২২ মৌসুমে ১৩ ইনিংসে ৫৮৮ রান করেছিলেন ফাখার।

ফাইনালে অবশ্য গোল্ডেন ডাক মারেন বাবর। তবে অ্যারন হার্ডির চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে ২০১৭ সালের পর পিএসএলের দ্বিতীয় শিরোপা জেতে পেশাওয়ার। ফিরে পাওয়া ছন্দ সামনেও ধরে রাখতে মরিয়া বাবর। আর এই ফর্ম কাজে লাগিয়ে দেশের হয়ে সব সংস্করণেই রানের ফোয়ারা ছোটাতে চান তিনি।

তিনি বলেন, আমার মনোযোগ এখন তিন সংস্করণে। একজন ব্যাটসম্যানের সব ধরনের ক্রিকেটই খেলা উচিত এবং নিজেকে কেবল সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। লাল বলের ক্রিকেট দীর্ঘ সময় ব্যাট করার কৌশল শেখায় এবং একজন ক্রিকেটারের ধৈর্য বৃদ্ধি করে। বড় ইনিংস কীভাবে খেলতে হয়, এই সংস্করণ সেটা শিখতে সহায়তা করে। আর লাল বলের ক্রিকেট থেকে পাওয়া সব শিক্ষাই সাদা বলের ক্রিকেটে সাহায্য করে।”

পাকিস্তানের হয়ে আলো ছড়ানোর সুযোগ শিগগিরই পাচ্ছেন বাবর। কদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে তাদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের প্রথম ম্যাচ শুরু আগামী শুক্রবার।

সাদা পোশাকে দীর্ঘদিন সেরা চেহারায় নেই বাবর। সবশেষ টেস্ট সেঞ্চুরি পান তিনি ২০২২ সালের ডিসেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। পরের ৩০ ইনিংসে পঞ্চাশই ছুঁতে পারেন কেবল চারবার।

জাতীয় দলের রঙিন পোশাকে বাবর সবশেষ পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এই সংস্করণেই। আর ওয়ানডেতে নিজের খেলা সবশেষ সিরিজে অবশ্য একটি সেঞ্চুরি করেছিলেন বাবর। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওই শতকের আগে তিন অঙ্কের স্বাদ পেয়েছিলেন তিনি ২০২৩ সালে।

কয়েক বছর ধরে প্রত্যাশা পূরণ করতে না পারার কথা স্বীকার করে নিয়েছেন বাবর। তবে ভবিষ্যতে ব্যর্থতা ঝেরে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ: পুলিশ সুপার বললেন যা

ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাবর, লক্ষ্য তিন ফরম্যাট

আপডেট সময় ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬