ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

পিএসএল ফাইনালে নাহিদেই ভরসা জালমির

আকাশ স্পোর্টস ডেস্ক :

মাত্র চার ম্যাচ খেলেই ৭ উইকেট, গড়ে ওভারপ্রতি মাত্র ৫.৪২ রান খরচ। এই কার্যকারিতাই নাহিদ রানাকে পেশোয়ার জালমির আস্থার প্রতীক করে তুলেছে। সেই কারণেই আজকের ফাইনাল সামনে রেখে বাংলাদেশি এই পেসারকে বিশেষ অনুরোধে বিসিবির কাছ থেকে ছাড়িয়ে লাহোরে নিয়ে গেছে পেশাওয়ার জালমি।

ফাইনালে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যান। রাতের এই শিরোপা নির্ধারণী ম্যাচে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে জালমি। এর আগে ২০১৭ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

গ্রুপ পর্বে এই হায়দরাবাদের বিপক্ষেই ৪ উইকেটে জিতেছিল পেশাওয়ার জালমি। তবে সেই ম্যাচে উইকেট পাননি নাহিদ রানার, খরচ করেছিলেন ৩০ রান। এরপরের তিন ম্যাচে ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ পেসার।

দল হিসেবে জালমি এবারের আসরে বেশ শক্ত অবস্থানে আছে। অধিনায়ক বাবর আজম এবং কুশল মেন্ডিস ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। ১০ ম্যাচে ৫৮৮ রান নিয়ে শীর্ষে বাবর, আর ৫৪১ রান করে দ্বিতীয় স্থানে কুশল।

দলে বিদেশি শক্তি হিসেবে আছেন মিচেল ব্রেসওয়েল। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ ও সুফিয়ান মুকিমও ধারাবাহিক পারফর্ম করছেন।

অন্যদিকে হায়দরাবাদ কিংসম্যানও শক্ত প্রতিপক্ষ। তাদের ওপেনিংয়ে মাজ সাদাকাত ও লাবুশানে জুটি ভালো শুরু এনে দিচ্ছেন। সিয়াম আইয়ুব, গ্লেন ম্যাক্সওয়েল ও কুশল পেরেরার মতো অভিজ্ঞ ব্যাটাররা আছেন মিডল অর্ডারে।

সব মিলিয়ে লাহোরে জমজমাট ফাইনালের অপেক্ষা। বাংলাদেশি পেসার নাহিদ রানার পারফরম্যান্সের দিকেই আলাদা নজর থাকবে দর্শক ও সমর্থকদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

পিএসএল ফাইনালে নাহিদেই ভরসা জালমির

আপডেট সময় ০৬:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬