ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ, যা নিয়ে ক্রিকেটমহলে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে দলের কঠোর অবস্থান—সব মিলিয়ে বিষয়টি বিতর্কের জন্ম দেয়। বিশ্বকাপ শেষ হলেও বাংলাদেশ দলের অনুপস্থিতি নিয়ে আলোচনা এখনো চলছে।

তবে বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বললেও এখন আর তা নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছেন শামীম পাটোয়ারী। তিনি বলেন, অতীত নিয়ে না ভেবে সামনে এগোনোই গুরুত্বপূর্ণ।

শনিবার (২ মে) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে শামীম বলেন, দল হিসেবে তারা ভালো পারফর্ম করছে এবং খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে।

তিনি আরও জানান, বিশ্বকাপ মিস হওয়াকে এখন অতীত হিসেবে দেখছেন এবং বর্তমান সিরিজে ইতিবাচক পারফরম্যান্স ধরে রাখতে চান।

সিরিজ জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই ব্যাটার বলেন, দল জয়ের জন্যই খেলবে এবং সুযোগ কাজে লাগাতে চায়।

ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে শামীম জানান, তিনি সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান এবং ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) আগামীতে ওয়ানডে ফরম্যাটে ফিরে আসার ভালো সুযোগ হিসেবে দেখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ: পুলিশ সুপার বললেন যা

বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম

আপডেট সময় ০৫:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬