ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও সিরিজ হারল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

লড়াইয়ে করেও শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ নারী দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২১ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা।

সিলেটে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতে বল হাতে ভালোই করছিল স্বাগতিকরা। দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা, তখন তাদের রান তোলার গতি ছিল নিয়ন্ত্রণে।

তবে অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের দায়িত্বশীল ইনিংসে দলের হাল ধরেন। তাকে ভালো সঙ্গ দেন ইমেশা দুলানি, যিনি ২৫ বলে ২৭ রান করেন। এরপর নিলাকশিকা সিলভা ও হারশিথা সামারাউইকরামা জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ান।

চতুর্থ উইকেটে তাদের ৬১ রানের জুটিতে শক্ত ভিত পায় শ্রীলঙ্কা। হারশিথা ২৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ বলে আউট হন, আর সিলভা ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তোলে সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মণি।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। দিলারা আক্তার ২৩ রান করে বিদায় নিলে জুয়াইরিয়া দ্রুত রান তুলতে থাকেন। ২৩ বলে ২৯ রান করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক প্রান্তে শারমিন আক্তার ৪৭ বলে ৪৫ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে কাভিশা দিলহারি দুটি উইকেট নেন। এ ছাড়া বাংলাদেশের তিনটি উইকেট পড়ে দৌড়ে আউট হয়ে। সিরিজের শেষ ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ: পুলিশ সুপার বললেন যা

শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও সিরিজ হারল বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬