ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

পিএসএল ফাইনালে খেলতে দেশ ছেড়েছেন নাহিদ রানা

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে অংশ নিতে আবারও দেশ ছেড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আজ দুপুরে তিনি ঢাকার উদ্দেশে পাকিস্তানের পথে রওনা দেন, যেখানে নিজের দল পেশোয়ার জালমির হয়ে ফাইনাল ম্যাচে খেলবেন।

চলতি মাসের ১৪ তারিখ প্রথম দফায় পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ। এরপর বাকি আসরের জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ফাইনালের গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত তাকে বিশেষ অনুমতি দেওয়া হয়।

বিসিবি এক বিবৃতিতে জানায়, একটি বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে খেলার সুযোগ নাহিদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। বোর্ড আরও নিশ্চিত করেছে যে, জাতীয় দলের ম্যানেজমেন্ট ও মেডিকেল টিমের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে তার ফিটনেস বা ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

ফাইনাল শেষে আগামী ৩ মে দেশে ফেরার কথা রয়েছে নাহিদের। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

নাহিদকে ফাইনালের এনওসি দেওয়ায় ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ারের মালিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ: পুলিশ সুপার বললেন যা

পিএসএল ফাইনালে খেলতে দেশ ছেড়েছেন নাহিদ রানা

আপডেট সময় ০২:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬