ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

পিএসএলে ফিরছেন নাহিদ রানা

আকাশ স্পোর্টস ডেস্ক :  

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঝ পথে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করেছিলেন নাহিদ রানা।

তবে টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়ার জন্য দ্রুতগতির এই পেসারকে অনাপত্তি সনদ(এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

বিসিবি প্রাথমিকভাবে নাহিদকে ১৩ এপ্রিল পর্যন্ত পিএসএল-এ খেলার জন্য অনাপত্তি দিয়েছিল। এরপর তার ওপর চাম কমাতে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলমান হোম সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতে নাহিদকে বিশ্রাম দেওয়া হয়। তিনি ৩ মে পিএসএল ফাইনালে তার দল পেশোয়ার জালমির হয়ে খেলদে পাকিস্তানে যাচ্ছেন।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবির মেডিকেল টিম ছাড়পত্র দিয়েছে, যা নিশ্চিত করে যে ম্যাচে তার অংশগ্রহণ তার ফিটনেস, কাজের চাপ ব্যবস্থাপনা বা জাতীয় দলের হয়ে খেলার সুযোগকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না।

বুধবার (২৯ এপ্রিল) জালমির মালিক জাভেদ আফ্রিদি পিএসএল-এ নাহিদকে ফিরে আসার অনুমতি দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন। নাহিদ সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। বাংলাদেশের হয়ে খেলতে যাওয়ার আগে জালমির হয়ে খেলা চারটি ম্যাচে তিনি ১০.৮৫-এর গড় এবং ৫.৪২-এর ইকোনমি রেটে সাতটি উইকেট নিয়েছেন। এর মধ্যে করাচি কিংসের বিপক্ষে ৭ রানে ৩ উইকেট শিকারও অন্তর্ভুক্ত ছিল, যেখানে জালমি ২৪৬ রান তোলার পর করাচি কিংস ৮৭ রানে অলআউট হয়ে যায়। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ এবং সবশেষে ১৬.৭৫ গড়ে আটটি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হন।

বিসিবি প্রথমে নাহিদকে ছয় দিনের জন্য বিশ্রাম দিয়েছিল। আজ তার সেই বিরতি শেষ হওয়ার কথা ছিল, যার পর আগামী ৮ই মে ঢাকায় শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য তার অনুশীলন শুরু করার কথা ছিল। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের মাত্র পাঁচ দিন আগে পিএসএল ফাইনাল নির্ধারিত থাকা সত্ত্বেও, বিসিবি টেস্ট ম্যাচটির জন্য নাহিদ খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে দুই লাখের নিচে নামল সোনার ভরি

পিএসএলে ফিরছেন নাহিদ রানা

আপডেট সময় ০৪:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬