ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ড্রেসিংরুমে ভ্যাপিং করে শাস্তির মুখে ভারতীয় ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আইপিএলের ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহার করতে দেখা যাওয়ায় শাস্তির মুখে পড়তে পারেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে ড্রেসিংরুমে ভ্যাপিং করতে দেখা যায়। ঘটনাটির ছবি সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতে ২০১৯ সালের আইনে ই-সিগারেট উৎপাদন, আমদানি, বিক্রি ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ব্যক্তিগতভাবে রাখা বা জনসমক্ষে ব্যবহার করাও বেআইনি।

এই আইনের লঙ্ঘনে সর্বোচ্চ ৫ লাখ রুপি (প্রায় ৬ হাজার মার্কিন ডলার) জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। এই ম্যাচে পরাগ ২৯ রান করেন এবং তার দল রাজস্থান রয়্যালস ২২২ রানের বড় লক্ষ্য তাড়া করে টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয়।

এটি ছিল চলতি মৌসুমে পাঞ্জাবের প্রথম পরাজয়।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে খুব একটা ভালো সময় কাটছে না পরাগের। এবারের আসরে ৯ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১১৭ রান, গড় ১৪.৬২। আইপিএলের আচরণবিধি ভঙ্গ এবং তরুণদের জন্য খারাপ উদাহরণ স্থাপনের কারণে বিসিসিআই তার বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। সম্প্রতি ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করায় দলটির ম্যানেজার রবিন্দর সিং ভিন্দারকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ড্রেসিংরুমে ভ্যাপিং করে শাস্তির মুখে ভারতীয় ক্রিকেটার

আপডেট সময় ০৩:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬