ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বেঞ্চের শক্তি বাড়াতে চান কোচ মুশতাক

আকাশ স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পাওয়ার পর আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে চলছে জাতীয় দলের কঠোর অনুশীলন।

অনুশীলনের ফাঁকে শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তিনি জানান, আসন্ন বড় টুর্নামেন্টকে সামনে রেখে দলের বেঞ্চ শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য।

নতুন ক্রিকেটারদের সুযোগ পাওয়ার বিষয়ে মুশতাক বলেন, টি-টোয়েন্টি দলে কয়েকজন নতুন মুখ এসেছে, যা তাদের নিজেদের প্রমাণ করার ভালো সুযোগ। তিনি আশা প্রকাশ করেন, এতে দলের ব্যাকআপ বা বেঞ্চের শক্তি বাড়বে।

তিনি আরও বলেন, বিশ্বকাপের আগে বেশি ম্যাচ খেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানো গুরুত্বপূর্ণ। তার মতে, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা একজন ক্রিকেটারের মানসিক দৃঢ়তা বাড়ায়।

রিশাদ হোসেনকে নিয়ে বিশেষভাবে কাজ করছেন মুশতাক। তার মতে, রিশাদের লেগ স্পিন ভালো হলেও গুগলিতে উন্নতির প্রয়োজন আছে এবং বোলিং অ্যাকশন আরও নিখুঁত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বোলিং পার্টনারশিপের গুরুত্ব নিয়েও মন্তব্য করেন তিনি। তার মতে, শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বোলারদের মধ্যে জুটি গড়ে ওঠাও ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উদাহরণ হিসেবে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ব্যাটিং ও বোলিং পার্টনারশিপের কথাও উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে পুকুরে মিলল নিখোঁজ এক কৃষকের মৃত অবস্থায় পাওয়া

বেঞ্চের শক্তি বাড়াতে চান কোচ মুশতাক

আপডেট সময় ০২:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬