ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন

আকাশ স্পোর্টস ডেস্ক :

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও সারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাদের দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভিন্ন ভিন্ন ঘটনায় এই শাস্তি পেয়েছেন তারা।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না—যা অবমাননাকর বা প্রতিপক্ষকে উসকে দিতে পারে। অন্যদিকে সারমিন ভঙ্গ করেছেন ২.৮ ধারা—যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। সফরকারী দলের ইনিংসের ১৭ তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাঁকে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। এর আগে বাংলাদেশের ইনিংসের ১৬ তম ওভারে এলবিডব্লিউ আউট দেওয়ার পর সারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ছাড়েন।

এই অপরাধের জন্য জরিমানার পাশাপাশি দুই ক্রিকেটারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। দুই ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার এলয়িস শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার শাথিরা জাকির জেসি অভিযোগগুলো উত্থাপন করেন। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটর জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। ট্রফি জয়ের লক্ষে আজ মাঠে নেমেছে দু দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন

আপডেট সময় ০৫:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬