ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

‘রিশাদ বহুমুখী প্রতিভার অধিকারী, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ’

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ দলের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে ভূঁয়সী প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা লেগ স্পিনার হন ইশ সোধি। তিনি বলেছেন, ‘রিশাদ বহুমুখী প্রতিভার অধিকারী, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে।’

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন রিশাদ হোসেন। জাতীয় দলে দারুণ পারফরম্যান্সের সুবাদে বিদেশের বিভিন্ন লিগে তার কদর বেড়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে গিয়েও স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেন রিশাদ।

রিশাদ প্রসঙ্গে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ইতোমধ্যে ২১৫ ম্যাচ খেলা ইস সোধি বলেছেন ‘অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে চমৎকার বোলিং করাটাই প্রমাণ করে যে, রিশাদ কতটা বহুমুখী প্রতিভার লেগ স্পিনার।’

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোধি আরও বলেন, ‘সাধারণত এশিয়ান লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা (উচ্চতার কারণে) নিচু থেকে (ফ্লাইট কম) বল ছাড়ে আর ফ্ল্যাট বোলিং করে। কিন্তু সে বেশ প্রথাগত ধারার বোলার; সে বলের ওপর জোর দিয়ে বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে, এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এ ধরনের বোলার দেখা যায়নি।’

রিশাদ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এখনও টেস্ট ম্যাচে সুযোগ পাননি। রিশাদকে টেস্টে দেখার আগ্রহ প্রকাশ করে ইস সোধি বলেছেন, ‘আমার মনে হয়, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এবং আশা করি, সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। সত্যি বলতে, টেস্ট ক্রিকেটে আবারও লেগ স্পিন দেখাটা হবে দারুণ ব্যাপার, যা আজকাল বেশ বিরল, তা–ই না? তবে ওর মধ্যে নিশ্চিতভাবেই সেই দক্ষতা আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রশিক্ষণে গুগলের নিজস্ব কৃত্রিম ইন্টারনেট ‘মিরর ডাইমেনশন’

‘রিশাদ বহুমুখী প্রতিভার অধিকারী, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ’

আপডেট সময় ০৪:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬