ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্রামে মোস্তাফিজ-তাসকিন, নতুন মুখ সাকলাইন-রিপন

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নতুন এক কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ঘোষিত এই দলে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দীর্ঘদিন টানা খেলার মধ্যে থাকায় মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে নির্বাচক প্যানেল। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস আক্রমণে নতুন মুখ হিসেবে যোগ করা হয়েছে সাকলাইনকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার।

সাকলাইনের পাশাপাশি দলে এসেছেন রিপন মন্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে তিনটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। বিশেষ করে ডেথ ওভারে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফ হাসান। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।

সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। এরপর দুই দল ফিরবে ঢাকায়। ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচটি।

প্রথম দুই টি-টুয়েন্টির বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

Tag :
আপলোডকারীর তথ্য

তুরস্ক সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিশ্রামে মোস্তাফিজ-তাসকিন, নতুন মুখ সাকলাইন-রিপন

আপডেট সময় ১০:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬