ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

‘মুখে নয়, খেলা হবে মাঠে’

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। তবে স্বাগতিকদের তরুণ পেসার নাহিদ রানা সাফ জানিয়ে দিয়েছেন কথায় নয়, লড়াই হবে মাঠেই।

মিরপুরে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের মুখ দেখলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। সেই ম্যাচে আগুনঝরা বোলিংয়ে ৩২ রানে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক হন নাহিদ।

দ্বিতীয় ম্যাচ শেষে কিউই ব্যাটসম্যান নিক কেলি জানান, দল এখনও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। তার মতে, আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারা। তিনি বলেন,‘আমরা যদি আরও ৪০-৫০ রান বেশি করতে পারতাম, তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। এখন বিশ্রাম নিয়ে শেষ ম্যাচে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছি।’

আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে নিয়মিত অনেক ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবুও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পিছিয়ে থাকতে নারাজ দলটি।

অন্যদিকে, নাহিদ রানা আত্মবিশ্বাসী স্বাগতিকদের পারফরম্যান্স নিয়ে। তিনি বলেন,‘ক্রিকেট মুখে নয়, মাঠে খেলা হয়। যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’ ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি, যদিও স্বীকার করেন শেষ পর্যন্ত পারফরম্যান্সই নির্ধারণ করবে ফল।

সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, যেখানে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

‘মুখে নয়, খেলা হবে মাঠে’

আপডেট সময় ১১:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬