ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও ২৬ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এই ম্যাচটি তাই ঘুরে দাঁড়ানোর ও সিরিজে সমতা ফেরানোর।

বোলাররা দারুণ বোলিংয়ে অল্প রানে কিউইদের আটকে দিলেও শেষদিকে ব্যাটারদের ব্যর্থতায় জেতা ম্যাচ হাতছাড়া করে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে ফিরতে হলে এবং সিরিজ জয়ের স্বপ্ন জিইয়ে রাখতে এই ম্যাচ জয়ের কোনো বিকল্পই নেই মেহেদী হাসান মিরাজের দলের।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে ৪৯ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই ২৭ রানের ধীরগতির ইনিংস খেলা আফিফ হোসেনকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এর মাধ্যমে প্রায় ছয় মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন তিনি। ২০২৩ সালের ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সৌম্য। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে সফরকারী নিউজিল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

ফের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬