ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক: 

ক্ষমতাসীন দল বিএনপি আত্মঘাতী রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক। তিনি বলেন, এখন বিএনপি যে রাজনীতি করছে, তা আত্মঘাতী রাজনীতি। বিএনপি যে রাজনীতি করছে, তা নৌকার সমর্থকদের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা। বিএনপির এ রাজনীতি যদি সফল হয়, তাহলে বিএনপি তার ঘরের ভোট হারাবে, আবার যে ভোটে ক্ষমতায় গেছে, সেটিও হারাবে। এটি হবে বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে সিটি ড্রিম কনভেনশন মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

খেলাফত মজলিশের আমির বলেন, গণভোটের পক্ষে দেশের ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে। সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আইনের ফাঁকফোকর দেখাও—মারপ্যাঁচ! বাঙালি যখন মার শুরু করবে, তখন আইনের মারপ্যাঁচ দিয়ে বাঙালির মার থেকে বাঁচতে পারবে না।

তিনি আরও বলেন, গণভোট বাস্তবায়ন বাংলাদেশের ৭০ শতাংশ মানুষের দাবি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের বিষয়ে দলটি শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রথমে আমরা আন্দোলনে নেমেছি। গণভোটের দাবি আমরা আগেই তুলেছিলাম। আমরা জানতাম, বিএনপি এমন করবে। নির্বাচন হয়েছে, বিএনপির এখন আর গণভোটে সমর্থন নেই। এক মাঘে শীত যায় না। বিএনপিকে আবারও জনতার কাছে আসতে হবে।

মামুনুল হক বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশপন্থি ও দিল্লির আধিপত্যবিরোধী মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির বর্তমান পরিস্থিতির কারণেই তারা মুখ ফিরিয়েছে। তারা প্রধানত তিনটি দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিশে যোগ দিচ্ছে। কাজেই এ সময় আমরা যদি দেশের কল্যাণে জনতার সামনে নিজেদের উপস্থাপন করতে পারি, জনতার কণ্ঠস্বর হতে পারি এবং মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষা রক্ষায় সোচ্চার হতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিশ অন্যতম নেতৃত্বে থাকবে ইনশাআল্লাহ।

জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফিরোজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সাঈদ নূর, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, জেলা শাখার সেক্রেটারি মহিউদ্দিন কাসেমী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক

আপডেট সময় ১১:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬