ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবকে দলে ফেরাতে যে শর্ত দিলেন বাশার

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার মিরপুরে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে দল নির্বাচন ও বিশ্বকাপ পরিকল্পনাসহ নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে বিসিবির বর্তমান অবস্থান ও পরিকল্পনার কথা খোলাসা করেছেন প্রধান নির্বাচক।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আদৌ আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই।

এর মধ্যেই সাকিবকে নিয়ে আজ প্রধান নির্বাচক বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’

জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য বন্ধ হয়ে যায়নি। তবে দলে ফিরতে হলে তাকে বেশ কিছু বিষয়ের প্রমাণ দিতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাশার। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে প্রস্তুতির ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তিনি।

প্রধান নির্বাচক স্পষ্টভাবে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’

বিসিবির মূল লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৬-৭ মাসের মধ্যেই বিশ্বকাপের দল থিতু করতে চায় ম্যানেজমেন্ট। তাই সাকিবের ফেরাটাও নির্ভর করছে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর। বাশার বলেন, ‘ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের নির্দিষ্ট প্ল্যান আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবকে দলে ফেরাতে যে শর্ত দিলেন বাশার

আপডেট সময় ০২:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬