ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

আকাশ স্পোর্টস ডেস্ক :

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে সফরে আসছেন নিউজিল্যান্ড। তার আগে সফরকারীদের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।

শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলার সময় চোট পাওয়ায় ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। মাত্র কয়েক মাস আগে ভারতে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের পরিবর্তে দলে জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বদলি হিসেবে দল পাওয়ায় ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স।

বদলি বাঁহাতি পেসার লিস্টারও এখন কিউইদের ‘এ’ দলের হয়ে আছেন শ্রীলঙ্কা সফরে। তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার। সবশেষটি ছিল ২০২৪ সালের এপ্রিলে।

বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকা বেন সিয়ার্স বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পিএসএলের নতুন দল রাওয়ালপিন্ডিজে। তাকে সেখানে খেলার অনাপত্তিপত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়ানডে স্কোয়াডে তার কোনও বদলি নেওয়া হয়নি দলে। পিএসএল শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন ২৮ বছর বয়সী এই পেসার।

ভারতে একই সময়ে আইপিএল ২০২৬ মৌসুম চলার কারণে নিউজিল্যান্ড জাতীয় দলের প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশ সফরের কথা রয়েছে।

ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।

টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), কেটেন ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ঢাকার মিরপুরে এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ২৭ ও ২৯ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে। এরপর ২ মে ঢাকায় তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে সফরের পর্দা নামবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

আপডেট সময় ০৬:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬