ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন

আকাশ জাতীয় ডেস্ক:

বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

শুক্রবার (১০ এপ্রিল) নিজের ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, শেরপুর -৩ ও বগুড়া- ৬ আসনের উপ নির্বাচনে কারচুপির কথা বলা হচ্ছে বিরোধী শিবির থেকে। কিন্তু এখনো পর্যন্ত সেই কারচুপির নমুনা তারা দেখাতে পারছে না। গণমাধ্যমেও কারচুপির বিষয়ে কোনো নিউজ দেখা যাচ্ছে না। তাহলে বিরোধী দলের রাজনীতি যদি হয় শুধু বিরোধিতা করা, সেক্ষেত্রে এই দেশ কখনোই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না।

রাজু ভাস্কর্যে অনশনে বসার প্রসঙ্গে বিএনপি এ নেতা বলেন, বিরোধী শিবির থেকে কয়েকজনকে রাজু ভাস্কর্যে অনশনে বসানো হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে, এই শিক্ষার্থীদের কেউ মারা গেলে সরকারকে খেসারত দিতে হবে। তাহলে কি বিষয়টা এমন যে, এই শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে হত্যা করে সরকারের বিরুদ্ধে লাশের রাজনীতি করা হবে?

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরেই জামায়াতের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিলো এক ফ্যাসিবাদকে হটিয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসাবো না। অর্থাৎ গণঅভ্যুত্থানের পর থেকেই জামায়াত আওয়ামী লীগের মত বিএনপির পতন ঘটিয়ে ক্ষমতায় বসার স্বপ্নে বিভোর। কিন্তু এমন পথে তো ক্ষমতায় যাওয়া কঠিন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো চেষ্টা করলো। কিন্তু হলো না। সুতরাং জামায়াতের উচিত হবে ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাওয়ার চিন্তা করা। কারণ বিএনপিও গণঅভ্যুত্থানে পক্ষের শক্তি, ঠিক যেমনটা জামায়াত। এক্ষেত্রে একজন আরেকজনকে হটিয়ে ক্ষমতায় যাওয়া বা থাকা এতো সহজ হবে না। বরং বিপরীত পথে হাঁটলে হোচট খাবে বাংলাদেশ। ফিরবে আবারও উভয় দলের কমন শত্রু। সুতরাং সবার জন্য সহনশীল রাজনীতিই হবে দেশকে এগিয়ে নেওয়ার একমাত্র পথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন

আপডেট সময় ০৩:০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬