ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দুর্নীতি মামলায় আবারও শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার কার্যক্রম

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বহুল আলোচিত দুর্নীতি মামলার শুনানি শুরু হচ্ছে।

দেশটির আদালতের মুখপাত্র জানিয়েছেন, আগামী রবিবার থেকে মামলার কার্যক্রম পুনরায় শুরু হবে। এর আগে ইরান যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার ফলে এই বিচারিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছিল।

এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার ব্যবস্থা স্বাভাবিক কার্যক্রমে ফেরার পর শুনানি নিয়মিতভাবে শুরু হবে।

আদালত জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে চার দিন নিয়মিতভাবে শুনানি অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে চলা এই দুর্নীতি মামলা ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এবং এটি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্নীতি মামলায় আবারও শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার কার্যক্রম

আপডেট সময় ১০:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬