ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননকে যুক্ত না করলে যুদ্ধবিরতি যেকোনো সময় ভেস্তে যেতে পারে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত না করা হলে পুরো সমঝোতা যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে হিজবুল্লাহ। সংগঠনটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাউই বলেন, এই চুক্তির মধ্যে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্টও অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল তা মেনে না চলে, তাহলে ইরানসহ পুরো অঞ্চল থেকে জবাব দেওয়া হবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী আজ সকালে এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগের বক্তব্যেরই প্রতিধ্বনি। সেখানে তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত নয়। চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।

সংঘাত শুরুর পর থেকেই ইরান বারবার বলে আসছে, লেবানন ও ইরান একই ফ্রন্টের অংশ এবং উভয় পক্ষের পরিস্থিতি পরস্পর সংযুক্ত। তাই যে কোনো চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করতেই হবে। এ অবস্থায় লেবাননের পরিস্থিতি নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।

এদিকে, ইরানে যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম বিবৃতিতে হিজবুল্লাহ লেবাননের সাধারণ নাগরিকদের এখনই ঘরে না ফেরার আহ্বান জানিয়েছে। সংগঠনটি লেবাননে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের দক্ষিণ উপশহরের লক্ষ্যবস্তু এলাকাগুলোতে না ফিরতে বলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যোদ্ধাদের আত্মত্যাগ, শহীদদের রক্ত এবং জনগণের ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে তারা একটি ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই সংকটময় সময়ে আরও ধৈর্য ও স্থিরতা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননকে যুক্ত না করলে যুদ্ধবিরতি যেকোনো সময় ভেস্তে যেতে পারে

আপডেট সময় ০৫:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬