ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্তানের লাশ দাফনে বাধা, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন বাবা

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি লিখে না দেওয়ার অভিযোগ তুলে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত সুজন মাহমুদের বাবা কফিল উদ্দিন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কোনাবাড়ীতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কফিল উদ্দিন জানান, প্রায় চার বছর আগে তার ছেলে সুজন মাহমুদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে উপজেলার মাঝুখান গ্রামে বসবাস শুরু করেন। আড়াই বছর আগে সুজন মাহমুদ ক্যান্সারে আক্রান্ত হলে তাকে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোরে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ গ্রামের বাড়ি উত্তর লস্করচালা এলাকায় নিয়ে যাওয়া হলে নিহতের স্ত্রী ও তার স্বজনরা জমি লিখে না দেওয়া পর্যন্ত দাফন করতে বাধা দেন।

এসময় তিনি আরও বলেন, ছেলের মরদেহ দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ঘটনার সময় তার বিরুদ্ধে ছেলের লাশ ফেলে পালিয়ে যাওয়ার মতো মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। পরবর্তীতে সম্পত্তি লিখে দেওয়ার আশ্বাস দিলে একই দিন সন্ধ্যায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

এসময় তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্তানের লাশ দাফনে বাধা, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন বাবা

আপডেট সময় ০৬:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬