ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২ বছরের চুক্তিতে আসছেন নতুন হেড ও গোলরক্ষক কোচ : বাফুফে

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ যখন ঝুলন্ত, ঠিক তখনই বাফুফে জানালো নতুন যিনিই হেড কোচ হয়ে আসুন না কেন, তাকে নিয়োগ দেওয়া হবে দুই বছরের চুক্তিতে। শুধু তাই নয়, জাতীয় দলের জন্য দুই বছর মেয়াদি একজন স্থায়ী গোলরক্ষক কোচও নিয়োগ দিতে যাচ্ছে বাফুফে।

শনিবার বাফুফে ভবনে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

কোচ নিয়োগের মেয়াদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবু স্পষ্ট করে বলেন, ‘আমরা আগামী দুই বছরের জন্য কোচ নিয়োগ দেব। হেড কোচও দুই বছর মেয়াদের হবে, গোলকিপিং কোচও দুই বছরের হবে। আমরা এখন থেকেই একটা গোলকিপিং কোচকে নিয়োগের জন্য খোঁজখবর শুরু করে দিয়েছি।’

গোলকিপিং কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘদিনের এক সমস্যার নাম।

অল্প সময়ের মধ্যেই অনেকগুলো গোলকিপিং কোচ পরিবর্তন করেছে ফেডারেশন। এই সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি ইতোমধ্যে দেশে-বিদেশে নতুন কোচের সন্ধান শুরু করেছে। বিভিন্ন দেশের দূতাবাস এবং অন্যান্য মাধ্যমে সিভি আহ্বান করা হচ্ছে।

বাফুফে চাইছে এমন একজন কোচ, যিনি বাংলাদেশের খেলোয়াড়দের সক্ষমতা ও বর্তমান খেলার স্টাইল খুব দ্রুত বুঝতে পারবেন। খুব শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে জুনের আগেই নতুন কোচিং প্যানেল হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মস্কোতে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পেজেশকিয়ান ও কাতারের আমির

২ বছরের চুক্তিতে আসছেন নতুন হেড ও গোলরক্ষক কোচ : বাফুফে

আপডেট সময় ০৪:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬