ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১/১১ কুশলীরা বিএনপি নেতাদের ফাঁসিয়েছিল’

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১/১১-এর কুশলীরা ২০০৪ সালের ঘটনার জেরে বিএনপির এমপি-মন্ত্রীদের হয়রানির উদ্দেশ্যে হত্যা মামলায় আসামি করেছিলেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী দায়রা জজ আদালত-৩ এ বাগমারার বাবু হত্যা মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২০০৪ সালে বাগমারা থানায় দায়ের করা ওই হত্যা মামলায় বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। আদালতের বিচারক শামসুল আলামিন আগামী ৭ এপ্রিল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের ৫৬ নেতাকর্মী আসামি রয়েছেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০০৪ সালে মামলাটি দায়ের হলেও ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় তাকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়। পরে উচ্চ আদালতে মামলাটি স্থগিত ছিল। সম্প্রতি জেলা দায়রা জজ আদালতে মামলার কার্যক্রম শুরু হলে সাক্ষ্য গ্রহণ শেষে এখন যুক্তিতর্ক পর্যায়ে এসেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দিতে হয়েছে। এ সময় সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। হাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১/১১ কুশলীরা বিএনপি নেতাদের ফাঁসিয়েছিল’

আপডেট সময় ০৫:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬