ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ নেবে সরকার : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

ক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অ-মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। এ ধরনের অনিয়ম দূর করতে জোরালো পদক্ষেপ নেবে সরকার।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনেকেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন।

তবে মুক্তিযোদ্ধাদের আগে ‘ভুয়া’ শব্দটি ব্যবহার করাকে তিনি অসম্মানজনক মনে করেন। এর পরিবর্তে ‘অ-মুক্তিযোদ্ধা’ বলা উচিত বলে মনে করেন তিনি।

বিগত সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়, সেই সুপারিশের ভিত্তিতেই দফতর গেজেটভুক্ত বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ৩০ দিনের মধ্যেই কয়েকটি আবেদন নিষ্পত্তি করেছে। এর মধ্যে কিছু গেজেট বাতিল করা হয়েছে এবং কয়েকজনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও যাচাই-বাছাই প্রক্রিয়া আরও জোরদার করা হবে।

তিনি জানান, অ-মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হয়। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে যখন দেশের মানুষ স্বাধীনতার ঘোষণার অপেক্ষায় ছিল, তখন একজন তরুণ সেনা কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ঘোষণা দেন, যা দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

এ সময় তিনি ২০২১ সালে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের উদ্যোগের প্রসঙ্গ তুলে বলেন, বিষয়টি বাস্তবায়িত হয়নি এবং এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছিলেন।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই জ্বালানি সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রতিটি খাতে সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সরকার সবসময় সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। সঞ্চালনা করেন মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ অন্যান্য নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ নেবে সরকার : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬