ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। এদিকে, দায়িত্ব পালনকালে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব গুতেরেস জানান, শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এটি সাম্প্রতিক সময়ে ঘটনাগুলোর মধ্য অন্যতম। এসময় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে ও জাতিসংঘের কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

লেবাননে অবস্থিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী মিশন (ইউএনআইএফআইএল) জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের আদচিট আল-কুশাইর গ্রামের কাছে বিস্ফোরণে তাদের একজন শান্তিরক্ষী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এতে সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।

লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল–জাদিদ জানায়, এ হামলার ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের এরই মধ্যে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। এছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এতে আহত হয়েছেন আরও দুজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা

আপডেট সময় ০৩:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬