ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর খোলা রাখার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ, যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সাধারণ ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার।

এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনগুলোতে মাঠগুলো স্থানীয় ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক আদেশে মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো পত্রে মন্ত্রণালয় জানায়, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির ১ম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পত্রে আরও বলা হয়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠগুলো সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম শেষ হওয়ার পর এবং সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে আশপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে মাঠগুলো উন্মুক্ত রাখতে হবে।

মাউশি অধিদপ্তর থেকে জারি করা আদেশটি দেশের সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর খোলা রাখার নির্দেশ

আপডেট সময় ০২:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬