ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত দীপু মনিকে ৩ মামলায় শ্যোন অ্যারেস্ট যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব বাড়ছে, হাসপাতালে ভর্তি ২১ শিশু দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু পিটিয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইসরাইলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তারা দক্ষিণ লেবাননে একটি স্থায়ী ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তোলার পরিকল্পনা করছেন।

এই পরিকল্পনা অনুযায়ী ইসরাইল সীমান্ত থেকে লিতানি নদী পর্যন্ত বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। ভৌগোলিক অবস্থানভেদে এই লিতানি নদী সীমান্ত থেকে কোথাও মাত্র দুই কিলোমিটার, আবার কোথাও ৩০ কিলোমিটার গভীরে অবস্থিত।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জারি করা কঠোর উচ্ছেদ আদেশের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শুধুমাত্র লিতানি নদীর দক্ষিণ পাশ নয়, বরং জাহারানি নদী পর্যন্ত বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলীসহ এই গণ-উচ্ছেদ আদেশের প্রভাবে বর্তমানে ১০ লক্ষাধিক লেবাননি নাগরিক নিজ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টা ধরে দক্ষিণ লেবাননের বিভিন্ন প্রান্তে ইসরাইলি স্থল অভিযানের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় শহর নাগৌরা থেকে শুরু করে উত্তরাঞ্চলীয় গ্রামগুলো এবং পূর্বাঞ্চলীয় খিয়াম শহর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ইসরাইলি সেনাদের তৎপরতা দেখা যাচ্ছে। খিয়াম শহরের একটি আটক কেন্দ্রের আশেপাশে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

ইসরাইলের এই স্থল আক্রমণ ঠেকাতে হিজবুল্লাহ তাদের প্রতিরোধ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারা উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থান এবং সীমান্তবর্তী বসতিগুলোতে একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে। সব মিলিয়ে লেবানন সীমান্তে এখন যুদ্ধের তীব্রতা যেমন বাড়ছে, তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রা এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি মাসে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

আপডেট সময় ১১:১৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬