ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরাগ এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তুরাগ এলাকায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দাযের করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

তুরাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গত বুধবার বিকেলে বাসা থেকে একা একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শাহীন (২২) তাকে জোর করে তুরাগ থানাধীন কবরস্থানের পাশে একটি টিনশেড পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে ওই স্কুলছাত্রী বাসায় গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরিবার লোকলজ্জায় ধর্ষণের ঘটনাটি প্রথমে কাউকে জানাতে চায়নি।

পরে শুক্রবার সকালে থানায় এসে তারা শাহিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষক শাহীন পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান ডিউটি অফিসার মিজানুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরাগ এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় ০৫:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭