ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানি হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, জরুরি সতর্কতা জারি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার জেরে মধ্য ইসরায়েলের একটি বিশাল শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ইসরায়েলের ‘নিওত হোভাব’ শিল্প কমপ্লেক্সে কোনো একটি অস্ত্রের ধ্বংসাবশেষ বা ইন্টারসেপ্টরের আঘাতে এই আগুনের সূত্রপাত হয়।

নিওত হোভাব কমপ্লেক্সটি মূলত ৩০টিরও বেশি বিভিন্ন কোম্পানির কারখানার সমন্বয়ে গঠিত, যেখান থেকে ঘটনার পর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে যেতে দেখা গেছে। ইরান থেকে আসা হামলার সতর্কতায় দেশজুড়ে সাইরেন বাজার মাঝেই এই বিপর্যয়ের খবর পাওয়া গেল।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের বিস্ফোরণ বা রাসায়নিক লিকেজ প্রতিরোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় প্রচুর পরিমাণে বিপজ্জনক ও দাহ্য পদার্থ থাকায় সাধারণ মানুষকে ঘটনাস্থলের ধারেকাছে না যাওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া আশেপাশের বাসিন্দাদের ঘরের জানালা-ভেন্টিলেটর বন্ধ রেখে ভেতরে অবস্থান করার এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানি হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, জরুরি সতর্কতা জারি

আপডেট সময় ১০:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬