ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হলফনামা করে আ.লীগ থেকে অব্যাহতি নিলেন ‘দাপুটে’ নেতা

আকাশ জাতীয় ডেস্ক:

‘জীবনে কখনো রাজনীতি করতাম না’ জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছাবের আহমদ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদন করেন তিনি।

জানা গেছে, তিনি আওয়ামী লীগের ‘দাপুটে’ নেতা ছিলেন।কেন্দ্র থেকে নৌকা প্রতীকে ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে একাধারে তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন, আমি দীর্ঘদিন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং একই সঙ্গে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলাম। তবে পদটি আমাকে স্বপ্রণোদিতভাবে জেলা নেতারা দিয়েছিলেন। আমি কখনো রাজনীতি করতাম না। কখনো মিছিল মিটিংয়ে যেতাম না। বর্তমানে ব্যক্তিগত শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তিজনিত কারণে আমি উক্ত কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে যথাযথভাবে দায়িত্ব পালন করতে অপারগ। ফলে সম্পূর্ণ স্বেচ্ছায় ও সুস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে আমি ওই পদ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ থেকে অব্যাহতির বিষয়ে সাধুবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হলফনামা করে আ.লীগ থেকে অব্যাহতি নিলেন ‘দাপুটে’ নেতা

আপডেট সময় ০৮:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬