ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৯ সেনা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে একাধিক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ হামলায় মিসাইল ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয় ‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটি। এতে ১৫ জন সেনা আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর আগে পৃথক হামলায় আরও ১৪ জন মার্কিন সেনা আহত হয়েছিলেন।

সূত্রের বরাত দিয়ে এপি জানিয়েছে, এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে ঘাঁটির অবকাঠামোও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাকে নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে ইরানের এমন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটির সামরিক ঘাঁটিতে হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলিবাবায় যুক্ত হলো স্টেপ ফুটওয়্যার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৯ সেনা

আপডেট সময় ০৪:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬