ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গলায় তসবিহ’র পুঁতি আটকে শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

তসবিহ নিয়ে খেলছিল দেড় বছর বয়সী শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া। এ সময় তসবিহ’র একটি পুঁতি মুখে দিলে সেটি গলায় গিয়ে আটকে যায়। তাতে বন্ধ হয়ে যায় শ্বাস। শ্বাসকষ্ট শুরু হলে শিশুটিকে পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে।

শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া উপজেলার বাসিন্দা ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে। তালহা’র মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

তালহার চাচা শহীদুল ইসলাম বলেন, খেলার সময় তসবিহ’র একটি পুঁতি আমার ভাতিজার গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, গলায় তসবিহ’র পুঁতি আটকে যাওয়া একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

গলায় তসবিহ’র পুঁতি আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:২৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬