ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস যুবকের

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার নানুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ি এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন বিকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের ভেতরে বিমের সঙ্গে গলায় ফাঁস দেন মর্তুজা। লাইভ চলাকালে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, ওই যুবক ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া নেওয়া হয়।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস যুবকের

আপডেট সময় ১২:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬