ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে আগুন, নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম নগরের টেরিবাজারে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেরিবাজারের বক্সির বিট এলাকায় ১২তলা বিশিষ্ট অর্কিড প্লাজার চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের পর ভবনের ভেতরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুনে ভবনের চতুর্থ তলার টেইলারিং শপ ও কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা যায়, অর্কিড প্লাজার বিভিন্ন তলায় তৈরি পোশাক, কাপড় ও টেইলারিংয়ের দোকান রয়েছে। আগুন লাগার সময় পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠ তলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে আগুন, নিহত ২

আপডেট সময় ০১:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬